বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

তার সঙ্গে যখনই দেখা হয় একটা উষ্ণতা থাকে: জাহ্নবি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ২৫৮ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: ব্রেক-আপ হলেও বন্ধুত্বটা নষ্ট হতে দেননি বলিউড জুটি জাহ্নবি কাপুর ও ইশান খট্টর। তাদের মধ্যে দেখা সাক্ষাতে এখনও উষ্ণতা বিরাজ করে। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রথম প্রেমকে নিয়ে এ কথা জানালেন শ্রীদেবীকন্যা।

শাহিদ কাপুরের ভাই ইশান খট্টরের বিপরীতে বলিউডে প্রথম অভিনয় করেন জাহ্নবি কাপুর। টিনসেল টাউনের কাছে খবর ছিল, এর পর প্রেমে পড়েন তারা। সময়ের সঙ্গে সঙ্গে তাদের ঘনিষ্টতা বাড়ে। দীর্ঘদিন চুটিয়ে ডেট করেন একে অন্যের সঙ্গে। ২০১৮ সালে ‘ধারাক’ মুক্তি পাওয়ার পর যে প্রেম শুরু হয়েছিল, তা খুব বেশি হলে বছরখানেক চলে তাদের সম্পর্ক। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইশানের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলতে শোনা গেল জাহ্নবি কাপুরকে। অভিনেত্রী জানালেন, তারা একে অপরের কাজ নিয়ে যতই ব্যস্ত থাকুন না কেন, কিন্তু দেখা হলে এখনো ঠিক অতটাই টান অনুভব করেন। 

আরজে সিদ্ধার্থ কন্নকে ইশান জানান, আমার মনে হয় আমরা দুজনেই এখন বড় ব্যস্ত হয়ে পড়েছি। কিন্তু আমাদের যখনই দেখা হয় একটা উষ্ণতা থাকে। যুগ যুগ জিওর ‘রঙ্গসারি’ গানটা আসলে ধারাকে ব্যবহার হওয়ার কথা ছিল। তাই আমরা যখনই ধারাকের জন্য মনতাজ শ্যুট করতাম, এটা বাজত। আর যখন এই গানটা প্রকাশ পেল, আমরা দুজনেই দুজনকে ম্যাসেজ করেছিলাম, ‘দেখেছ গানটা’? আসলে আমরা ভাবতাম এটা আমাদের গান আর খুব কাছের মনে হতো এটাকে।

রঙ্গসারির আসল গানটি গেয়েছেন কনিষ্ক শেঠ আর কবিতা শেঠ, যা ইনস্টাগ্রামেও খুব হিট। সেটিকেই রিমেক করে ব্যবহার করা হয় বরুণ আর কিয়ারার ‘যুগ যুগ জিও’-তে। 

জাহ্নবি আর ইশানের ‘ধারাক’ ছিল মারাঠি ছবি সাইরাতের রিমেক। এর পর ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’, ‘রুহি’-তে কাজ করেছেন জাহ্নবি। এখন মুক্তির অপেক্ষায় ‘গুড লাক জেরি’। সূত্র: হিন্দুস্তান টাইমস

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102