বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

শেয়ারবাজারে দরপতন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: দেশের শেয়ারবাজারে এক দিনের ব্যবধানে বুধবার (২৭ জুলাই) দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দরে পতন হয়েছে। সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭৪ পয়েন্ট পতনের পর ৬ হাজার ৩৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৩১৯ পয়েন্টে, ডিএস৩০ সূচক ২৭ পয়েন্ট কমে ২ হাজার ১৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৮০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর পতন হয়েছে ৩৩৮ কোম্পানির। এছাড়া, দর বেড়েছে ১৭  কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

ডিএসইতে মোট ৭৭৮ কোটি ৪৩ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৩৮ কোটি ৫ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৬৬২ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭৪ পয়েন্ট কমে ১৭ হাজার ৭৯৭ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৮৭ পয়েন্ট কমে ১৩ হাজার ১১১ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ২৭৮ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ২৬টির, কমেছে ২২৯টির এবং অপরিবর্তিত আছে ২১টির। দিন শেষে সিএসইতে ১৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102