বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

এবার গ্রিস সফরে সৌদি যুবরাজ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের পর এবার গ্রিস সফরে গেলেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

২০১৮ সালে সৌদির সাংবাদিক জামাল খাসোগি হত্যার পর এই প্রথম ইউরোপ সফর করছেন মোহাম্মদ বিন সালমান। খবর আলজাজিরার।

ইউরোপ সফরের অংশ হিসেবে মোহাম্মদ বিন সালমান গতকাল মঙ্গলবার গ্রিস যান। পরে যাবেন ফ্রান্সে।

রাষ্ট্রীয় সফরে গ্রিসে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিসের সঙ্গে বৈঠক করেন সৌদির যুবরাজ।

এ সময় মোহাম্মদ বিন সালমান বলেন, গ্রিসে এসে আমি খুবই আনন্দিত। উষ্ণ অভ্যর্থনার জন্য অত্যন্ত কৃতজ্ঞ।

সৌদি যুবরাজের সম্মানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উভয় দেশের নেতা অনার গার্ড পরিদর্শন করেন।

এ সময় দুই দেশের মধ্যে বিনিয়োগ, বিজ্ঞান, প্রযুক্তি ও সামরিক ক্ষেত্রে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ ছাড়া সামরিক ও অর্থনীতি-সংক্রান্ত সহযোগিতার স্মারকও স্বাক্ষরিত হয়।

গ্রিস সফর শেষে মোহাম্মদ বিন সালমানের ফ্রান্সে যাওয়ার কথা। সৌদি যুবরাজের ফ্রান্স সফরে উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।

সৌদির যুবরাজের কট্টর সমালোচক খাসোগিকে ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নির্মমভাবে হত্যা করা হয়।

গোপন মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, খাসোগিকে হত্যার অভিযানে অনুমোদন দিয়েছিলেন সৌদি যুবরাজ। এই হত্যার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে অভূতপূর্ব চাপের মধ্যে পড়েন সৌদি যুবরাজ।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102