

খাদেমুল ইসলাম, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধায় সড়ক দুর্ঘটনায় রাজু হোসেন (৪০) নামে এক পাথর ব্যবসাহী নিহত হয়েছেন। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধারা করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহাকে মৃত ঘোষণা করেন।তিনি বলেন ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।
মঙ্গল বার (২৭জুলাই) বিকালে তেঁতুলিয়া উপজেলার সরদার পাড়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে।নিহত তেতুলিয়ার সদর ইউপি সরদার পাড়া বসবাস করতো বলে জানাযায়।তার পিতার নাম আবু তাহের দিনাজপুরে ফুলবাড়ি উপজেলার জেলার নাগরিক।
প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম জানান, বাংলাবান্ধা অভিমুখি একটি ট্রাক সরদার পাড়া নামক এলাকায় মটর সাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মডেল থানা পুলিশের ওসি আবু সাইয়েত মিয়া জানান, তিনি খবর পেয়ে দুর্ঘঠনাস্থলে আসেন। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা করা হচ্ছে।এ রিপোর্ট লিখা পর্যন্ত মরাদেহ হাসপাতালে রয়েছে।