শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টায় বখাটে যুবক আটক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৪০১ এই পর্যন্ত দেখেছেন

মো: সুমন আহমদ. কমলগঞ্জ: মৌলভীবাজার জেলার কমলগঞ্জের দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী বিদ্যালয় থেকে এ্যাসাইনমেন্ট নিয়ে বাড়ি ফেরার পথে এক বখাটে যুবক তার পথরোধ করে রাস্তা থেকে তুলে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এ অভিযোগে বখাটে যুবককে এলাকাবাসী আটক করে কমলগঞ্জ থানায় সোপর্দ করেছে । সোমবার (৭ জুন) দুপুরে রানীরবাজার এলাকায় শ্লীলতাহানি চেষ্টার ঘটনাটি ঘটে।জানা যায় অভিযুক্ত বখাটে যুবক মো. আব্দুস সালাম (২৮) কমলগঞ্জ সদর ইউনিয়নের জামিরকোনা গ্রামের আব্দুস সুবহান মিয়ার ছেলে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এলাকাবাসী ও দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক প্রভাত কুমার সিংহ বলেন, সোমবার বিদ্যালয়ে এসে জামিরকোনা গ্রামের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী (১২) এ্যাসাইনমেন্ট নিয়ে বাড়ি যাচ্ছিল। দুপুরে পথিমধ্যে একই গ্রামের মো. আব্দুস সালাম (২৮) এ ছাত্রীর পথরোধ করে তাকে ধরে নিয়ে একটি ঘরে মুখ চেপে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। ছাত্রীটি বখাটের সাথে ধস্তাধস্তি করে পালিয়ে এসে বিদ্যালয়ে এ ব্যাপারে অভিযোগ করে। এ সময় বিদ্যালয়ে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, ইউপি সদস্য রুপেন্দ্র কুমার সিংহ। ছাত্রীর বাবা এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দেওয়ার কথা জানালে আটক অভিযুক্ত যুবককে কমলগঞ্জ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। বখাটে যুবক কয়েক ঘন্টা থানা হাজতে আটক থাকার পর গ্রাম্য একটি বিশেষ মহলের উদ্যোগে ছাত্রীর বাবাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শণসহ বোঝানোর চেষ্টা করায় বিষয়টি এখন গ্রাম্য সামাজিক বৈঠকে সমধানের চেষ্টা করা হচ্ছে।
কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম বলেন, ছাত্রীর বাবার এ ঘটনায় মামলা করতে চাইলে আটক যুবককে থানায় সোপর্দ করা হয়েছে।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ছাত্রীর বাবা নুর মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102