শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

ডি-৮ দেশগুলোকে একসঙ্গে কাজের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১৮৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের উন্নয়নের ধারাকে আরো বেগবান করতে ডি-৮ সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় বাংলাদেশ ভালো করছে। উৎপাদন, শিল্প, সেবা, কৃষি, রপ্তানি তথা জিডিপি প্রবৃদ্ধি সবদিক থেকে বাংলাদেশ এ করোনা মহামারি এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ভালো অবস্থানে আছে। আরো ভালো করতে চায় বাংলাদেশ। এজন্য ডিএড সদস্য দেশগুলো বাংলাদেশের এ উন্নয়ন ধারায় সম্পৃক্ত হয়ে একসঙ্গে কাজ করতে পারে। যার মাধ্যমে পারস্পরিক অভিজ্ঞতা, তথ্য বিনিময় ও সেবা সরবরাহের ক্ষেত্র আরো সহজ হতে পারে।

মঙ্গলবার (২৬ জুলাই) ডি-৮ সদস্য দেশসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা বিনিময় ও একসঙ্গে কাজ করার কৌশল নির্ধারণে ঢাকায় শুরু হওয়া উচ্চ পর্যায়ের ব্যবসায়িক সংলাপ ও এক্সপোর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

বাংলাদেশ এখন বিনিয়োগের কেন্দ্রবিন্দু উল্লেখ করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, উৎপাদনে এখন বাংলাদেশ বিশ্বের নতুন সম্ভাবনা। প্রতিবছর গড়ে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি হচ্ছে। করোনা ও এই প্রবৃদ্ধিকে দমাতে পারেনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বব্যাপী সৃষ্ট সংকটে ডি-৮ সদস্য দেশগুলো বাংলাদেশের এই উন্নয়ন অগ্রগতির অংশীদার হতে সঙ্গে একত্রে কাজ করতে পারে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বৈশ্বিকভাবে এখন যে সংকট শুরু হয়েছে, এ সংকটে একমাত্র সমাধান হলো অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি এবং ফোরাম ভুক্ত দেশগুলোর পারস্পরিক সহযোগিতায় এগিয়ে আসা। বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরে এই সময় ডি-৮সদস্য উদ্যোক্তাদের বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিনিয়োগের আহ্বানও জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, উচ্চ পর্যায়ের ব্যবসায়িক সংলাপ ডিএইট সদস্য ভুক্ত দেশগুলোর পারস্পরিক বাণিজ্য বিনিয়োগ ও সহযোগিতার ক্ষেত্র আরো সম্প্রসারিত করবে। তিনি বাংলাদেশের রাজনীতি অর্থনীতির স্থিতিশীলতা নানা দিক তুলে ধরে বাংলাদেশের বিনিয়োগের আহ্বান জানান।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102