বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

রাজধানীসহ সারাদেশে ভারি বৃষ্টির আভাস

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২৩৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়ে গেছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ আগামী দুই দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার আবহাওয়া অফিস এ তথ্য জানান।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। আগামী তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, এ সপ্তাহে বৃষ্টিপাত বাড়বে, ২৮ জুলাই রাত থেকে সারা দেশেই মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হবে। এর আগে তাপমাত্রা কম থাকবে, সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে। ফলে দেশে তাপমাত্রা কমে যাবে।
 
পরবর্তী ৪৮ ঘণ্টার শেষের দিক থেকে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এর পর পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102