বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

দেশে সবচেয়ে বড় অপরাধ ব্যাংক খাতে সংঘটিত হয়: হাইকোর্ট

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২০২ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: দেশে সবচেয়ে বড় অপরাধ ব্যাংক খাতে সংঘটিত হয় বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার এক মামলায় ইসলামী ব্যাংকের চার কর্মকর্তার জামিন শুনানিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন, ব্যাংকে সবচেয়ে সাংঘাতিক অপরাধ সংঘটিত হচ্ছে। ব্যাংক খাতে বড় বড় অপরাধ হচ্ছে। এরা দেশটাকে পঙ্গু করে দিচ্ছে। এভাবে চললে দেশটা এগোবে কীভাবে?

আসামিদের উদ্দেশে আদালত বলেন, আপনাদের জেলে পাঠাতাম কিন্তু টাকার পরিমাণ কম হওয়ায় আত্মসমর্পণের সুযোগ দেওয়া হলো।

পরে আদালত আগামী চার সপ্তাহের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। ঋণ জালিয়াতি সংক্রান্ত এক মামলায় চার আসামির জামিন চাইলে আদালত এ আদেশ দেন।

আদালতে এ সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন এবং দুদকের আইনজীবী খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম  

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102