শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

সাফে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: ভারতের ভুবনেশ্বর স্টেডিয়ামে আজ শুরু হয়েছে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ। আসরের প্রথম ম্যাচে আজ (সোমবার) শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। মিরাজুল ম্যাচের ৭১ মিনিটে মাথায় বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন। আর এই গোলে প্রত্যাশিত জয় দিয়েই সাফ শুরু হলো বাংলাদেশের।

বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি প্রথমবার কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন। ম্যাচের প্রথমার্ধে মিরাজুলকে মাঠেই নামাননি কোচ। মিরাজুল সর্বশেষ চ্যাম্পিয়নশিপ লিগে বাফুফের এলিট একাডেমির হয়ে মাঠ মাতিয়েছেন। বিকেএসপির এই ফুটবলার প্রথম লেগে এলিট একাডেমির হয়ে একটি হ্যাটট্রিকসহ ১০ গোল করেছিলেন।

ম্যাচের ৭১ মিনিটে বক্সের মধ্যে থাকা শাহিন মিয়ার পাস থেকে দেখেশুনে ঠান্ডা মাথায় শট নেন মিরাজুল। শ্রীলঙ্কার গোলরক্ষক শেনবানুকা বাঁ দিকে ঝাঁপিয়ে পড়েও শেষ রক্ষা করতে পারেননি। গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল ঢোকে জালে।

মিরাজুলের খেলায় মুগ্ধ হয়ে তাকে দ্বিতীয় লেগের জন্য প্রিমিয়ার লিগে কিনে নেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাফুফের একাডেমি থেকে প্রিমিয়ার লিগে খেলা প্রথম ফুটবলার মোহামেডান হয়ে খেলেছেন দ্বিতীয় লেগে।

ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে প্রথমার্ধে বেশ দাপটের সঙ্গেই খেলেছে বাংলাদেশের যুবারা। প্রথমার্ধে গোলের দেখা পায়নি বাংলাদেশ, দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন মিরাজুল। শেষ পর্যন্ত মিরাজুলের দুর্দান্ত এক গোলে ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ।

সাফে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২৭ জুলাই, প্রতিপক্ষ ভারত। এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেপাল ৪-০ গোলে হারিয়েছে মালদ্বীপকে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102