

অর্থনৈতিক ডেস্ক: দেশের শেয়ারবাজারে সোমবার (২৫ জুলাই) শুরুতে বড় দরপতন হলেও দিন শেষে সূচক উত্থান ধারায় ফিরেছে। এদিন আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। বাজারে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৩২ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৮০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৬টি কোম্পানির। দরপতন হয়েছে ১৩১ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
ডিএসইতে মোট ৬৩৯ কোটি ৯৫ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৭০ কোটি ৯৭ লাখ টাকা।
এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৭৫৮ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৫ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৯২২ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৬৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ১৮৫ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ২৭৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত আছে ৩৩টির। দিন শেষে সিএসইতে ১৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম