মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ চায়ের মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্স শুরু লেবার পার্টির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ইশতেহার প্রকাশ ভূগর্ভস্থ টানেল হতে পারে দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার নতুন দিগন্ত চার হাজার একর জমির চিত্র বদলাবে খাল খনন প্রকল্প যে ভাবে ইরান যুদ্ধ স্থল থেকে বাড়ি ফিরলেন তিন বন্ধু

অনলাইন জুয়া বন্ধের সুপারিশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২৬৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশে অনলাইনে জুয়া খেলার প্রবণতা বাড়ছে জানিয়ে তা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

রোববার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

এতে বলা হয়, বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে জুয়া খেলা বন্ধ করতে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর সঙ্গে আলোচনার মাধ্যমে বৈঠকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। 

বৈঠকে খুলনা শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে দ্রুত আন্তর্জাতিক ম্যাচ ফেরাতে এবং দেশের সব স্টেডিয়ামকে খেলাধুলার মাঝে রাখার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। এ ছাড়া ব্যাডমিন্টনের মান আরও বৃদ্ধি করতে তৃণমূল পর্যায়ে বিভিন্ন ধাপে টুর্নামেন্ট আয়োজনের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ গ্রহণ করেন কমিটির সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, আবদুস সালাম মূর্শেদী, জুয়েল আরেং এবং জাকিয়া তাবাসসুম।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102