মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

ফজলে রাব্বী মিয়ার সংসদীয় আসন শূন্য ঘোষণা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২৯৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়েছে। ২৩ জুলাই তার মৃত্যুর দিন থেকেই আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।  

রোববার জাতীয় সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংবিধান অনুযায়ী কোন সংসদীয় আসন শূন্য ঘোষিত হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করতে হবে। সেই অনুযায়ী নির্বাচন কমিশন পরবর্তী পদক্ষেপ নিবে।

গত ২২ জুলাই নিউইয়র্কের স্থানীয় সময় বিকাল ৪টায় মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। এই সংসদ সদস্য দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত ছিলেন। আগামীকাল সোমবার সকালে তার মৃতদেহ বাংলাদেশে আনার কথা রয়েছে। এদিন সকাল সাড়ে ১০টায় জাতীয় ঈদগাহে তার জানাজা অনুষ্ঠিত হবে। 

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102