শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

যে পাঁচ অ্যাপ মোবাইলে রাখলেই বিপদ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন

আইটি ডেস্ক: স্মার্টফোন ব্যবহারকারীরা নানা কাজে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে থাকেন। এতসব অ্যাপের ভিড়ে রয়েছে যা ব্যবহারকারীর অজান্তেই মোবাইল ফোনের মারাত্মক ক্ষতি করছে। সম্প্রতি ফরাসি গবেষক ম্যাক্সিম ইনগ্রাও অ্যানড্রয়েড গ্রাহকদের সতর্ক করে এমন কয়েকটি অ্যাপের নাম প্রকাশ করেছে।

এ অ্যাপগুলোতে ম্যালওয়্যারের উপস্থিতি পাওয়া গেছে। ইতোমধ্যে গুগল প্লে স্টোর থেকে এগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তবে এপিকে ডাউনলোডের মাধ্যমে অ্যাপগুলো ব্যবহার করা সম্ভব। প্রতারকরা এসব অ্যাপ আরও বেশি মানুষের ফোনে পৌঁছে দিতে ফেসবুক ও ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দিয়ে প্রচার শুরু করেছে। আপনার ফোনেও এই অ্যাপগুলো ইনস্টল থাকলে এখনই তা ডিলিট করুন।

জিআইএফ ইমোজি কিবোর্ড

কিবোর্ড থেকেই জিআইএফ পোস্ট করার জন্য অ্যাপটি ব্যবহার হয়। প্লে স্টোর থেকে ১ লাখের বেশি ডাউনলোড হয়েছে এই অ্যাপ।

ক্রিয়েটিভ থ্রিডি লঞ্চার

ভিন্নরকম লঞ্চার ব্যবহার করতে অনেকে এই অ্যাপ ইনস্টল করেছেন। এটি স্মার্টফোনের হোমস্ক্রিনে থ্রিডি লুক দেয়। প্লে স্টোর থেকে এই অ্যাপও ১০ লাখের বেশি ডাউনলোড হয়েছে।

ভ্লগ স্টার ভিডিও এডিটর

অনেকেই ফোন থেকে ভিডিও এডিট করার জন্য এই অ্যাপ ব্যবহার করেন। প্লে স্টোর থেকে ১০ লাখের বেশি ডাউনলোড হয়েছে এই অ্যাপ। এটি ডাউনলোড করে থাকলে আনইনস্টল করে দিন।

রেজার কিবোর্ড অ্যান্ড থিম

একটি বিপজ্জনক কি-বোর্ড অ্যাপ এটি। এই অ্যাপ ডাউনলোড করলেও ফোনে ম্যালওয়্যার প্রবেশ করবে।

ফানি ক্যামেরা

বিভিন্ন ক্যামেরা ফিল্টার পাওয়া যায় এই অ্যাপে। মজাদার ফিল্টারের মাধ্যমে ছবি তুলে তা সরাসরি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফরমে শেয়ার করার সুযোগ থাকছে। ৫ লাখের বেশি ডাউনলোড হয়েছে এই অ্যাপ।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102