

ইউকেবিডি নিউজ ডেস্কঃ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা,এই মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশের বন্যাদুর্গতদের সাহায্যার্থে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে একুশ হাজার পাউন্ড এর (বাংলাদেশের টাকায় প্রায় ২৫ লাখ টাকা) চেক হস্তান্তর করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২১শে জুলাই) যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে ২৫ লাখ টাকার চেক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ত্রাণ তহবিলে প্রদানের জন্য যুক্তরাজ্যস্থ বাংলাদেশের হাইকমিশনার হ্যার এক্সেলেন্সি সাঈদা মুনা তাসনীম এর হাতে লন্ডনের হাইকমিশন কার্যালয়ে চেক হস্তান্তর করেন যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন এর নেতৃত্বে চেক প্রদানকালে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুগ্ম সাধারন সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, জনসংযোগ সম্পাদক রবীন পাল ও মানবাধিকার সম্পাদক সারব আলী প্রমূখ নেতৃবৃন্দ।
বাংলাদেশের হাইকমিশনার হ্যার এক্সেলেন্সি সাঈদা মুনা তাসনীম চেক গ্রহণকালে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই মহতি উদ্দ্যোগকে স্বাগতম জানিয়ে তিনি প্রধানমন্ত্রী ত্রান তহবিলে এই দান পৌঁছে দেওয়ার প্রতিস্রতি ব্যাক্ত করে সরকারের পক্ষ থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
এদিকে চেক হস্তান্তর কালে যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ,সহ সকল নেতৃবৃন্দ যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়া ও সংগঠন এর বিভিন্ন শাখা এবং সহোযোগী সংগঠন সহ আওয়ামী পরিবারের যারা এই মহতি কাজে অর্থ দিয়াছেন এবং এই প্রজেক্ট বাস্তবায়নে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম