শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বড়লেখায় অপহৃত ব্যবসায়ী উদ্ধার অপহরনকারীসহ গ্রেফতার-৩

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩০৬ এই পর্যন্ত দেখেছেন

কাওসারুল আলম: মৌলভীবাজারের বড়লেখায় অপহরণের ৩৬ ঘন্টার মধ্যে জেলা পুলিশ, ডিবি’র টিম এবং র‌্যাবের যৌথ অভিযানে অবশেষে অপহরণকৃত ব্যবসায়ী শশাংক কুমার দত্ত(৫৮) কে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৭ জুন) দুপুর ১২ টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এ তথ্য জানান।

শশাংক কুমার দত্ত পিতা-সতেন্দ্র কুমার দত্ত, সাং-বারইগ্রাম, থানা-বড়লেখা, জেলা-মৌলভীবাজারকে বড়লেখা থানাধীন বাহাদুরপুর চা-বাগানের পাহাড়ের গভীর জঙ্গল হতে উদ্ধার করা হয় এবং মূল পরিকল্পনাকারীসহ তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, গত ৪ জুন শুক্রবার সন্ধ্যা অনুমান ৬ ঘটিকায় ব্যবসায়ী শশাংক কুমার দত্ত(৫৮) তার নিজবাড়ী হতে সিলেট টিলাগড়স্থ ভাড়াটিয়া বাসার উদ্দেশ্যে উত্তর চৌমহুনাস্থ পোষ্ট অফিসের সামনে থেকে সিএনজি গাড়ি যোগে রওয়ানা করেন। শশাংক কুমার দত্ত বিয়ানীবাজার থানাধীন বারইগ্রামে সিএনজি পরিবর্তন করে সিলেট যাওয়ার উদ্দেশ্যে আরেকটি সিএনজি গাড়ীতে উঠেন। সিএনজি গাড়ি যোগে বারইগ্রাম হতে সিলেট যাওয়ার পথে সিলেট বিয়ানীবাজার থানাধীন মোল্লাপুর রাস্তার সম্মূখে পৌঁছালে একটি মাইক্রোবাস সিএনজি গাড়িটির গতিরোধ করে তাকে মাইক্রোবাসটিতে তুলে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহরণকারী চক্র শশাংককে একটি অজ্ঞাতস্থানে রেখে বিভিন্ন ভিওআইপি নাম্বার হতে ভিকটিমের ছোট ভাই সুবোধ কুমার দত্ত এর মোবাইলে ফোন করে মুক্তিপণ হিসেবে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে করে। তিনি থানায় এসে শনিবার আইনগত সহায়তা চাওয়ার পরপরই থানা পুলিশের বিশেষ টিম, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রহস্য উদ্ঘাটনে একটানা অভিযান অব্যাহত রাখে। যার ফলে ব্যবসায়ী শশাংককে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার করতে সক্ষম হয়। সোমবার গভীর রাতে বাহাদুরপুর চা বাগানের নির্জন জঙ্গল থেকে অভিযান চালিয়ে প্রধান অপহরনকারী সবুজ মিয়া (৩২) অপহরনকারী ইসমাইল আহমেদ ওরফে হারুন(১৯), ও অপহরনকারী জুলমান আহমেদ (৩২) কে গ্রেফতার করতে সক্ষম হয়। অপরাপর অজ্ঞাত ৫/৬ জন অপহরণকারী গভীর জঙ্গলে পালিয়ে গেলেও তাদের ধরতে অভিযান অব্যাত রয়েছে।
তাদের বিরুদ্ধে বড়লেখা থানায় মামলা দায়ের করা হয়েছে।

এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন  কমর্কতাসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগন উপস্থিত ছিলেন ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102