শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

তীব্র তাপপ্রবাহে ব্রিটেনে গলে যাচ্ছে ট্রেন সিগন্যাল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২০৪ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: প্রচণ্ড গরমে রাস্তার পিচ গলে যাওয়ার ঘটনা এর আগেও শোনা গেছে। কিন্তু কখনও দেখেছেন গরমের কারণে ট্রেনের সিগন্যাল গলে গেছে? অবিশ্বাস্য মনে হলেও এমনটাই ঘটেছে ব্রিটেনে। দেশটির ন্যাশনাল রেলওয়ের পক্ষ থেকেই এমন কিছু ছবি শেয়ার করা হয়েছে।

তীব্র গরমে পুড়ছে পুরো ইউরোপ। ব্রিটেনের অবস্থাও ভয়াবহ। সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। গরমে হাঁসফাঁস করছেন ব্রিটেনের মানুষ। তার মধ্যেই এই ছবি প্রকাশ্যে আসায় সে দেশে গরমের ভয়াবহতা দেখে শিউরে উঠতে হচ্ছে। একদিকে গরম, অন্যদিকে দাবানল-এই দুই প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে লড়ছে ব্রিটেনসহ গোটা ইউরোপ।

ব্রিটেনের ন্যাশনাল রেলওয়ে গলে যাওয়া সিগন্যালের ছবি টুইট করে নাগরিকদের উদ্দেশে বলেছে, ট্রেনে যাত্রা শুরুর আগে ভালো করে দেখে নিন, পরিষেবা স্বাভাবিক আছে কি না। প্রবল গরমের কারণে ট্রেনের সিগন্যাল বহু জায়গায় গলে যাওয়ায় পরিষেবা ব্যাহত হচ্ছে। শুধু তাই-ই নয়, রেললাইনে আগুন ধরে যাচ্ছে। ফলে বিভিন্ন স্থানে রেল পরিষেবা সীমিত করে দেওয়া হয়েছে।

তীব্র তাপপ্রবাহে ব্রিটেনে গলে যাচ্ছে ট্রেন সিগন্যাল

গ্রেটার ম্যাঞ্চেস্টারের বহু রাস্তায় পিচ গলে গিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। রাস্তা গলে যাওয়ার ছবিও কয়েক দিন আগেই প্রকাশ্যে আসে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুধু ব্রিটেনেই তাপপ্রবাহে মৃত্যু হয়েছে ১৩ জনের।

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102