মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার চূড়ান্ত লড়াইয়ে ঋষি সুনাকের প্রতিদ্বন্দ্বী লিজ ট্রাস

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১৮৮ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চূড়ান্ত লড়াইয়ে নামবেন দেশটির সাবেক অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক ও পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। কনজারভেটিভ আইনপ্রণেতাদের ভোটে সর্বোচ্চ ভোট পাওয়া এই দুই প্রার্থীর মধ্যে এবার একজন চূড়ান্ত ভোটে ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। নির্বাচিত নেতা বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসনের স্থলাভিষিক্ত হবেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গতকাল বুধবারের ভোটাভুটিতে ঋষি সুনাক সর্বোচ্চ সংখ্যক ১৩৭ ভোট পেয়েছেন। এর মাধ্যমে প্রমাণিত হলো, ব্রিটিশ এমপিরা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে সুনাকের ওপরেই আস্থা রাখছেন। গতকালের ভোটে অবিশ্বাস্য রকমভাবে পেনি মরডেন্টকে টপকে দ্বিতীয় হয়েছেন লিজ ট্রাস। তিনি পেয়েছেন ১১৩ ভোট। আর ১০৫ ভোট পেয়ে তালিকার একেবারে নিচে অবস্থান করায় প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন পেনি মরডেন্ট।

প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত ঋষি সুনাক ও লিজ ট্রাসের মধ্যে ভোটাভুটি হবে এবার। আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে টরি পার্টির এক লাখ ৬০ হাজার সদস্য এই দুজনকে ভোট দেবেন। তাদের দুজনের মধ্য থেকে একজন দলটির নেতা নির্বাচিত হবেন এবং তিনিই বসবেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর আসনে।

এর আগে মঙ্গলবার ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপিদের ভোটাভুটিতে সর্বোচ্চ ১১৮ জন এমপির ভোট পেয়ে শীর্ষ অবস্থান দখলে রাখেন ঋষি সুনাক। ওই ভোটাভুটিতে ৯২ ভোট পেয়ে দ্বিতীয় স্থান ধরে রাখেন পেনি মরডেন্ট। আর লিজ ট্রাস পেয়েছিলেন ৮৫ ভোট। সামগ্রিকভাবে সবচেয়ে কম ৫৯ ভোট পাওয়ায় প্রধানমন্ত্রী হওয়ার প্রতিদ্বন্দ্বিতা থেকে ছিটকে পড়েন কেমি বাডেনোচ।

এদিকে, বুধবার ভোটের ফল ঘোষণা হওয়ার পর আনন্দে মেতে ওঠে সুনাক শিবির। তারা একে অপরকে আলিঙ্গনের মাধ্যমে জয় উদযাপন করেন। সুনাকের সমর্থক হিসেবে পরিচিত সাবেক মন্ত্রী লিয়াম ফক্স বলেন, এই জয় অবিশ্বাস্য। সবকিছু ঠিক থাকলে সুনাকই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তিনি একজন উদ্যমী ও ভালো মনের মানুষ এবং অবশ্যই অভিজ্ঞতাসম্পন্ন। তিনি মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বাস করেন। তার উচিত হবে, এখন থেকেই সব ধরনের বিতর্ক এড়িয়ে চলা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, করোনা লকডাউনের নিয়ম ভঙ্গসহ নানা কেলেংকারিতে বিপর্যস্ত জনসন আইনপ্রণেতাদের সমর্থন হারানোর পর এই মাসে পদত্যাগে বাধ্য হন। বুধবার ঋষি সুনাক এক টুইটার পোস্টে লেখেন, ‘সহকর্মীরা আস্থা রাখায় আজ আমি কৃতজ্ঞ। সারা দেশে আমাদের বার্তা ছড়িয়ে দিতে আমি রাত দিন কাজ করবো’।

নির্বাচনের প্রতিটি পর্যায়ের ভোটে কনজারভেটিভ আইনপ্রণেতাদের ভোটে এগিয়ে ছিলেন ঋষি সুনাক। তবে লিজ ট্রাস এখন পর্যন্ত ক্ষমতাসীন দলের দুই লাখ সদস্যের সমর্থন পেয়ে এগিয়ে আছেন। মূলত এসব সদস্যরাই চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করবেন। চূড়ান্ত ধাপে পৌঁছে সোশাল মিডিয়ায় সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ট্রাস লিখেছেন, ‘প্রথম দিন থেকেই মাঠে দৌড়াতে প্রস্তুত’।

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102