বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত

ট্রেনের ছাদে যাত্রী নেয়া বন্ধের নির্দেশ: হাইকোর্ট

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন

আদালত রিপোর্টার: ট্রেনের ছাদে যাত্রী নেয়া বন্ধ ঘোষণা করল হাইকোর্ট। সেই সঙ্গে ছাদে যাত্রী পরিবহন করলে দায়িত্বরত রেল কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে বলে জানান আদালত।

আজ বৃহস্পতিবার (২১ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ ঘোষণা দেন। ট্রেনের ছাদে যাত্রী নেয়া বন্ধে কী পদক্ষেপ নেয়া হয়েছে ও টিকিট কালোবাজারি বন্ধে নেয়া পদক্ষেপ ৩১ জুলাইয়ের মধ্যে জানাতে হবে। ওইদিন পরবর্তী আদেশ দেয়া হবে বলেও জানান আদালত। রেলের অব্যবস্থাপনা নিয়ে মহিউদ্দিন রনির বিষয়ে প্রশ্ন তোলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ট্রেনের ছাদে যাত্রী পরিবহন নিষিদ্ধের এ ঘোষণা দেন।

আজকে হাইকোর্টের এই দ্বৈত বেঞ্চকে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, রেলওয়ে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনার প্রতিবাদে কমলাপুর রেলস্টেশনে টানা দুই সপ্তাহ ধরে অবস্থান নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মহিউদ্দিন হাওলাদার ওরফে রনির অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

এর আগে বুধবার রেলওয়ে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনার প্রতিবাদে কমলাপুর রেলওয়ে স্টেশনে আবস্থান নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনির অভিযোগ বিষয়ে খোঁজ নিতে বলেছেন হাইকোর্ট।

এ সময় দুদকের আইনজীবী খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিককে মহিউদ্দিন রনির আন্দোলনের বিষয়ে খোঁজখবর নিতে বলেছেন আদালত।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম  

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102