সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

তেতুলিয়া উপজেলা ভূমিহীন শুন্য ঘোষনা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ২১০ এই পর্যন্ত দেখেছেন

তেতুলিয়া সংবাদদাতাঃ পঞ্চগড় তেতুলিয়ায় উপজেলাকে ভূমিহীন শূন্য ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার ( ২১ জুলাই) বঅডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে সকাল ১০ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষনা দেন উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা।

সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়াম্যান কাজী মাহমুদুর রহমান ডাব্লু। বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান ইউসুব আলী, মহিলা ভাইজ চেয়ারম্যান সুলতানা রাজিয়া, সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, সহকারী কমিশনার ভুমি জাবের আহম্মেত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমান,আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডলসহ সরকারী বে সরকারী কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, বাংলাদেশের একজন মানুষও ভূমিহীন-গৃহহীন থাকবে না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে দেশের সকল ভূমিহীন ও গহহীন মানুষকে মুজিববর্ষ উপলক্ষে জমিসহ সেমি পাকা ও ঘর দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়।

এ প্রকল্পের লক্ষ্য হচ্ছে ছিন্নমূল ও অসহায় জনগোষ্ঠীর পুনর্বাসন প্রশিক্ষণ ও ঋণ প্রদানের মাধ্যমে জীবিকা নির্বাহে সক্ষম করে তোলা এবং আয়বর্ধক কার্যক্রম সৃষ্টির মাধ্যমে দারিদ্র বিমোচন। এর ধারাবাহিকতায় তেতুলিয়া উপজেলায় ১ম, ২য় ও ৩য় পর্যায়ের ১ম ধাপ সহ ৪৫০ টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

এছাড়াও ২১ জুলাই ৩য় পর্যায়ের ২য় ধাপে গৃহহীনদের ঘর প্রদানের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। এই ধাপে তেতুলিয়ায় ৭২৭ টি পরিবারকে ঘর প্রদান করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102