শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

বিশ্ব দাবা দিবস আজ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৭০ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: আজ ২০ জুলাই, বিশ্ব দাবা দিবস। খেলাটির প্রচার এবং প্রসারের উদ্দেশ্যে ইউনেস্কোর উদ্যোগে ১৯৬৬ সালের ২০ জুলাই প্রথম আন্তর্জাতিক দাবা দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে প্রতি বছর বিশ্ব দাবা সংস্থা বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

দাবা প্রাচীনকাল থেকেই অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। প্রাচীন ভারতে খেলাটি ‘চতুরঙ্গ’ নামে পরিচিত ছিলো। ভারত থেকেই এই খেলাটি প্রথমে পারস্যে, তারপর আরব দেশে এবং পরবর্তীকালে ইউরোপে ছড়িয়ে পড়ে। ক্রমে এই খেলায় বিভিন্ন ধরনের নিয়ম তৈরি হয়েছে। দাবা খেলা সাধারণত দুটি পক্ষের মধ্যে বা দুজনের মধ্যে হয়ে থাকে।

এই খেলায় মোট ৬৪ টি ঘর থাকে। প্রতিটি পক্ষে ১৬ টি ঘুঁটি থাকে। প্রতিটি পক্ষে থাকে দুটি নৌকা, দুটি গজ, দুটি ঘোড়া, রাজা, মন্ত্রী এবং আটটি বোড়ে। একের পর এক কৌশলী দান দিয়ে অপরপক্ষের রাজাকে কিস্তিমাত করাই প্রতিপক্ষের লক্ষ্য থাকে।

প্রথমদিকে দাবা ছিলো রাজাদের খেলা। এরপর সাধারণত উচ্চ শ্রেণির মানুষদের মধ্যেই এই খেলা সীমাবদ্ধ ছিলো। কিন্তু আধুনিক যুগে এই খেলাটি সর্বসাধারণের মধ্যে ছড়িয়ে পড়েছে। ১৮৫১ সালে লন্ডনে প্রথম আধুনিক দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো। এই প্রতিযোগিতায় জার্মানির দাবাড়ু অ্যাডলফ অ্যান্ডারসন জয় লাভ করেন।

প্রতি বছর বিশ্ব দাবা সংস্থা ফিডে ( FIDE) বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে এই দিবস উদযাপন করে। এই দিন বিশ্ব দাবা সংস্থার ১৮১ টি সদস্য দাবা সংস্থা স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দাবা প্রতিযোগিতার আয়োজন করে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102