বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

বড় কিছু চোরের জন্য আওয়ামী লীগকে লজ্জায় পড়তে হয়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৬ জুন, ২০২১
  • ২৩৮ এই পর্যন্ত দেখেছেন

সংসদ প্রতিনিধি: বড় কিছু চোরের জন্য আওয়ামী লীগকে লজ্জায় পড়তে হয় বলে মন্তব্য করেছেন সরকার দলীয় কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আলী আশরাফ। রোববার সংসদ অধিবেশনে ২০২০-২০২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।আলী আশরাফ বলেন, আমরা কোনো কিছু প্রত্যাশা করে যুদ্ধ করিনি। কিছু পাবার কথা ভাবিনি। বঙ্গবন্ধুর নেতৃত্বে লড়াই করেছিলাম। এখন বড় কিছু চোরের জন্য পুরো লজ্জায় পরতে হয় আওয়ামী লীগকে। আমরাতো বাজেট দিচ্ছি, বাস্তবায়নের জন্য সদিচ্ছা থাকতে হবে। দুর্নীতি ও অর্থপাচার বন্ধ করতে হবে।তিনি বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। দুর্নীতি বন্ধ করা না গেলে বাজেটের লক্ষ্য অর্জন করা যাবে না। দুর্নীতির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ প্রয়োজন।আওয়ামী লীগের এই সাংসদ বলেন, কর কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে হবে। কর প্রশাসনের দক্ষতা, সততা, একাগ্রতা যদি আমরা না বাড়াতে পারি, তাহলে বাজেটের যে লক্ষ সেটি কোনোভাবেই পূরণ করতে পারবো না। আর এর সুফলও মিলবে না।মহামারি মোকাবেলায় প্রধানমন্ত্রীর প্রশংসা করে আলী আশরাফ বলেন, করোনা পরিস্থিতিতে যে বিপর্যয়ের কথা ছিলো, প্রধানমন্ত্রী নেতৃত্বে আমরা তা মোকাবেলা করেছি, করছি। এটা মুখের কথা নয়। পৃথিবীর অনেক দেশই বাংলাদেশে করোনা সময়ের পদক্ষেপের প্রশংসা করছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102