মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তিন প্রার্থী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী বাছাইয়ের দৌড়ে চতুর্থ রাউন্ডের ভোট শেষে টিকে রয়েছেন তিন প্রার্থী, সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক, পররাষ্ট্র সচিব লিজ ট্রাস এবং জুনিয়র বাণিজ্য মন্ত্রী পেনি মর্ডান্ট।

এদের মধ্যে কোন দুই প্রার্থী রান-অফ ভোটে যাবেন তা নির্ধারণ করতে আজ (২০ জুলাই) শেষবারের মতো ভোট দেবেন ৩৫৮ জন টোরি এমপি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার চতুর্থ রাউন্ডের ভোট শেষে সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক এখনও এগিয়ে রয়েছেন। প্রধানমন্ত্রী পদে চূড়ান্ত প্রার্থী হতে গেলে নিজের দলের ১২০ এমপির সমর্থন দরকার। অর্থাৎ পার্লামেন্টে কনজারভেটিভ পার্টির এক তৃতীয়াংশের সমর্থন।

চতুর্থ দফায় নিজের দলের ১১৮ এমপির ভোট পেয়েছেন সুনাক। জুনিয়র বাণিজ্য মন্ত্রী পেনি মর্ডান্ট ৯২ ভোটে পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন, যেখানে লিজ ট্রাস ৮৬ ভোট পান। মাত্র ৫৯ ভোট পেয়ে এ দৌড় থেকে বেরিয়ে যান ব্যাডেনোচ।

আগামী ৫ সেপ্টেম্বর কনজারভেটিভ পার্টির ২ লাখ সদস্যের পোস্টাল ব্যালটে ভোট দেবেন চূড়ান্ত দুই প্রার্থীকে।

এই মাসের শুরুতে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টিতে সমর্থন হারানোর পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এরপরই ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগীতায় মেতে ওঠেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতারা।

এদিকে বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রধানমন্ত্রী নিবার্চনের আগে কনজারভেটিভ পার্টির অভ্যন্তরে কোন্দোল দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা প্রতিপক্ষরা নিজেদের হয়ে প্রচার করতে গিয়ে পরষ্পরকে দোষারোপ করা শুরু করেছেন। কনজারভেটিভ পার্টি বিষয়টি নিয়ে চিন্তিত। এই ধরনের ঘটনা দেশের জনতার সামনে পার্টির ভাবমূর্তি নষ্ট করতে পারে বলে মনে করছেন দলের সদস্যরা।

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102