বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

কুয়েতের নতুন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ সাবাহ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১৮৯ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন শেখ মোহাম্মদ সাবাহ আল-সালেম আল-সাবাহ। স্থানীয় সময় আজ মঙ্গলবার দুপুরে একটি আমিরি ডিক্রি জারি করা হয়েছে। সেই সঙ্গে শেখ মোহাম্মদ আল-সাবাহকে নতুন সরকারের সদস্য মনোনীত করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রায় তিন মাস আগে শেখ সাবাহ আল-খালিদ প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলে দেশটিতে প্রধানমন্ত্রীর পদ শূন্য ছিল।

নতুন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ সাবাহ ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি কুয়েতের ১২তম আমির শেখ সাবাহ আল-সালেম আল-সাবাহের চতুর্থ ছেলে। তার বাবা শেখ সাবাহ আল-সালেম ১৯৬৫-১৯৭৭ সাল পর্যন্ত কুয়েত শাসন করেছিলেন।

শেখ মোহাম্মদ ক্যালিফোর্নিয়ার ক্লেরমন্ট কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও মধ্যপ্রাচ্য স্টাডিজে পিএইচডি করেছেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102