মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা

মালদ্বীপের নোনা জলে ক্যাটরিনা-ভিকি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২৭১ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: চলতি বছর ৩৯ বছরে পা রেখেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এ উপলক্ষ্যে পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে মালদ্বীপে চলতি বছর জন্মদিন উদযাপনের জন্য গেছিলেন। ভিকি কৌশলকে বিয়ের পর এটাই প্রথম জন্মদিন সালমান খানের সাবেক এই প্রেমিকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মদিনের বিশেষ কিছু মুহূর্তের ছবিও পোস্ট করেছেন তিনি।

ক্যাটরিনার সঙ্গে মালদ্বীপে বসে ভিকি কৌশলও ছবি পোস্ট করেছেন। ছবিতে এই তারকা দম্পতিকে দুধ সাদা বিছানায় বসে থাকতে দেখা যায়। পড়ন্ত সূর্যের আলো, একে অপরের হাতে হাত রেখেছেন। রোমান্টিক ছবি। দুজনের পরনে ধবধবে সাদা পোশাক। তাদের ছবি দেখে মুগ্ধ হচ্ছেন সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারকারীরা। খবর হিন্দুস্তান টাইমসের।

এদিকে, মালদ্বীপ ট্যুরে বন্ধুদের সঙ্গেও আনন্দের মুহূর্তের টুকরো ভিডিয়ো শেয়ার করেছেন ক্যাটরিনা। ওয়াটার স্লাইড সকলে একসঙ্গে উপভোগ করছেন সেই ছবি শেয়ার করেছেন বলি ডিভা।

জমজমাট জন্মদিন উদযাপনে মেতে উঠেছিলেন অভিনেত্রী। ভিকি কৌশল, সেবাস্তিয়ান, ইলিয়ানা ডিক্রুজ, ইসাবেলা, সানি কৌশল, শর্বরী ওয়াঘ, আনন্দ তিওয়ারি ও মিনি মাথুরের দেখা মিলেছে মালদ্বীপে ক্যাটরিনার জন্মদিনের ছবিতে।

শীঘ্রই সালমান খানের বিপরীতে ক্যাটরিনাকে ‘টাইগার থ্রি’ ছবিতে দেখা যাবে। বর্তমানে শ্রীরাম রাঘবনের ‘মেরি ক্রিসমাস’ সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। এই ছবির মাধ্যমে প্রথমবার বিজয় সেতুপতির সঙ্গে অভিনয়ের সুযোগ পেলেন তিনি। তার হাতে ‘ফোন ভূত’ও রয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102