বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

রাতে তাপমাত্রা আরো বাড়বে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ২১৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দিনের বেলায় চলা ভ্যাপসা গরমের পর রাতের তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে। মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. আব্দুল মান্নান বলেন, চলমান তাপদাহ আগামী ১৬ জুলাই পর্যাপ্ত অব্যাহত থাকতে পারে। আজকের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

তিনি বলেন, মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা সৈয়দপুরে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা আরও বৃদ্ধি না হলেও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা ২৭-২৯ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ফলে ১৬ জুলাই পর্যন্ত ভ্যাপসা গরম পরিস্থিতি চলমান থাকতে পারে। ১৬ জুলাইয়ের পর থেকে তাপমাত্রা সারাদেশে একযোগে কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকে আগামীকাল বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় চলমান মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এতে আরো বলা হয়, ভারতের উড়িষ্যা উপকূলের অদূরবর্তী উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ঘণীভূত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষ দেশটির রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি ধরনের সক্রিয় রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102