সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

রাণীশংকৈলে দূর্গা মন্দিরের উদ্বোধন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ২০১ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ মুজিব শতবর্ষ উপহার হিসেবে মঙ্গসলবার (১২ জুলাই) হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার নব নির্মিত নুনতোর দুর্গা মন্দিরের উদ্বোধনী ফলক উন্মোচন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল।

তিনি বলেন, স্রষ্টার সান্নিদ্ধের পূর্ব শর্ত সৃষ্টির 
প্রতি ভালোবাসা প্রতিষ্ঠিত করা। সৃষ্টিকে ভালোবাসা সৃষ্টির পথে দায়িত্ব পালন করা এবং তার কোন সৃষ্টির প্রতি অন্যায় অবিচার না করা। প্রত্যেক ধর্মের মূল কথা যারা সাম্প্রদায়িকতার নামে বিভেদ সৃষ্টি করে তারা কোন ধর্মের প্রতি তাদের আনুগত্য 
আছে এটা প্রমাণ রাখে না। ধর্মান্ধতা একটি সমাজের জন্য আতঙ্ক। কিন্তু ধার্মিক ধর্মপ্রাণ মানুষ আমাদের নৈতিকতাকে বিকশিত করে একটি সমাজকে সুন্দর করে।

মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতেই দেশকে জননেত্রী শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছেন বলেই তার দৃঢ় ঘোষণা রাষ্ট্র ধর্ম যার যার উৎসব সবার। মুক্তিযুদ্ধের নির্দেশিত পথে আমাদের ঠিকানা, যার কান্ডারী শেখ হাসিনা। শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই প্রত্যেকটি ধর্মের মানুষ তার নিজের মতো করে তার ধর্মীয় আচার অনুষ্ঠান নির্দ্বিধায় পালন করছেন। 

কাশিপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান বকুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ 
অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও উপজেলা চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও 
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক তপন কুমার ঘোষ, নুনতোর দুর্গা মন্দিরের সভাপতি তুফান চন্দ্র সিনহা, সাধারন সম্পাদক রঞ্জিত চন্দ্র সিংহা প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102