বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

সাংবাদিক কয়েসের মাতার মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেসক্লাবের শোক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ২১০ এই পর্যন্ত দেখেছেন

ইউ কে বিডি নিউজ ডেস্ক: লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য, টিভি ওয়ান এর সিনিয়র রিপোর্টার ও অনলাইন নিউজ পোর্টাল ওয়ানবাংলা নিউজ-এর সম্পাদক জাকির হোসেন কয়েসের মা নুরেসা বেগমের মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

ক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেছেন । তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তিদানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

উল্লেখ্য, গত বুধবার (৬ জুলাই) রাত দুইটায় নুরেসা বেগম (৭০) বিশ্বনাথ উপজেলা সদরের মুফতির গাঁও রোডের নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ৩ ছেলে, ২ মেয়ে নাতি-নাতনীসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার স্বামী মরহুম রূপ আলী মাজন ছিলেন এলাকার সুপরিচিত সুখ্যাত ব্যবসায়ী।

বৃহস্পতিবার (৭ জুলাই) বাদ-জোহর মরহুমার নিজ গ্রাম বিশ্বনাথের অলংকারী গ্রামের জামে মসজিদে জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে । মরহুমার বড় ছেলে ব্যবসায়ী শফিক আলী তাঁর মায়ের রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102