সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে বরিস জনসনের মন্ত্রিসভা থেকে ৩০ জনের পদত্যাগ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ১৬৬ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রিসভা থেকে ৩০ জনেরও বেশি পদত্যাগ করেছেন। আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার অর্থমন্ত্রী ঋষি সুনাক ও স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ মন্ত্রিত্ব ছাড়ার পর থেকে পদত্যাগ করতে থাকেন অন্যরাও। একে একে মন্ত্রিসভার ৩০ জন সদস্য পদত্যাগ করলেও বরিস জনসন এখনো প্রধানমন্ত্রী হিসেবে টিকে থাকার বিষয়ে আত্মবিশ্বাসী। তার প্রেস সেক্রেটারি বলেন, যারা পদত্যাগ করেছেন তাদের পদে অন্যদের নিয়োগ দেওয়া হবে।

পদত্যাগের ঘোষণা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, ‘প্রধানমন্ত্রী যেভাবে সরকার পরিচালনা করছেন, তা তারা সহ্য করতে পারছেন না।

বরিসের নিজ দল কনজারভেটিভ পার্টির এমপি অ্যান্ড্রু ব্রিজেন বলেন, ‘হুইপবিষয়ক বিতর্ক সুনাক ও জাভিদের পদত্যাগে বাড়তি মাত্রা যোগ করেছে। বরিসের পদত্যাগের সময় এসেছে। অবশ্য তিনি চাইলে তার মেয়াদ আরও খানিকটা সময় বাড়াতেই পারেন।

তিনি আরও বলেন, ‘আমি ও আমাদের দলীয় অনেক এমপিই দৃঢ়প্রতিজ্ঞ যে, আগামী গ্রীষ্মে দলীয় প্রধান নির্বাচনের আগেই তাকে সরে যেতে হবে। তিনি যত দ্রুত যাবেন তত মঙ্গল।

উল্লেখ্য, একের পর এক কেলেঙ্কারি এবং দলীয় নেতাদের বিদ্রোহের কারণে বেশ বিপাকেই পড়েছেন বরিস জনসন। তার নিজ দল ছাড়াও বিরোধীদেরও তীব্র সমালোচনার মুখোমুখি হন তিনি।

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102