বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

গাজী আনিস আত্মহত্যা: স্ত্রীসহ হেনোলাক্সের মালিক গ্রেপ্তার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২৬৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সাবেক ছাত্রলীগ নেতা ও ব্যবসায়ী গাজী আনিসকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আমিন ম্যানুফাকচারিং কোম্পানির (হেনোলাক্স গ্রুপ) মালিক নুরুল আমিন এবং তার স্ত্রী ফাতেমা আমিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

আগের দিন সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব এলাকায় গায়ে আগুন দিয়ে ব্যবসায়ী গাজী আনিসের (৫০) আত্মহত্যার ঘটনায় হেনোলাক্স গ্রুপের কর্ণধার নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনের বিরুদ্ধে মামলা করেন আনিসের বড় ভাই নজরুল ইসলাম।

মঙ্গলবার শাহবাগ থানায় এ মামলা করা হয়। শাহবাগ থানার এসআই গোলাম হোসেন খান বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে, সোমবার (৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মো. আনিসুর রহমান গাজী। পরে তকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নিয়ে যাওয়া হয়। এরপর তার অবস্থার অবনতি হলে ওই ইন্সটিটিউটের আইসিইউতে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানে আজ সকাল সোয়া ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, গাজী আনিসের বাড়ি কুষ্টিয়ায়। তিনি একসময় কুষ্টিয়ায় জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি বাজার এলাকার মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102