বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

১ ডিসেম্বর আন্তর্জাতিক ট্রাভেল-ট্যুরিজম এক্সপো শুরু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২৩২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: আগামী এক ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপো (বিআইটিটিই)। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) আয়োজিত এ এক্সপো শেষ হবে ৩ ডিসেম্বর।

এ উপলক্ষে মঙ্গলবার (৫ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় এক্সপোর বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আটাবের সভাপতি এস এন মঞ্জুর মোর্শেদ (মাহবুব)।

সংবাদ সম্মেলনে মঞ্জুর মোর্শেদ (মাহবুব) বলেন, এ মেলার মাধ্যমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত কিছু কার্যক্রম যেমন-প্রোডাক্ট ব্র্যান্ডিং, বিদেশি মুদ্রা অর্জনে দেশের পর্যটন সেবার মান উন্নয়ন ও বিক্রির বাজার সৃষ্টি, সাংস্কৃতিক অনুষ্ঠান, পর্যটন শিল্পের প্রচার-প্রসার, ঐতিহ্যবাহী খাদ্য প্রদর্শন, বিভিন্ন দেশের দূতাবাস, হাইকমিশনগুলোর সঙ্গে সু-সম্পর্ক স্থাপন, ট্রাভেল এজেন্সি, এয়ারলাইন্সগুলোর মধ্যে দৃঢ় ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠবে।

বাংলাদেশে আন্তর্জাতিক মানের ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম প্রদর্শনীর পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, এক্সপোর মাধ্যমে পর্যটন সেবাগুলো দেশি-বিদেশি প্রতিষ্ঠান ও ব্যক্তিদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগী হিসেবে বাংলাদেশে আন্তর্জাতিকমানের ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম প্রদর্শনী করে তোলা সম্ভব।

সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধিরাসহ উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, এসএমই ফাউন্ডেশন, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, এফবিসিসিআই, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা।

আরও ছিলেন, সৌদি এয়ারলাইন্স, এমিরেটস, কাতার, এয়ার এরাবিয়া, ইউএস-বাংলা, নভোএয়ারসহ অন্যান্য এয়ারলাইন্সের প্রতিনিধিরা।

সংবাদ সম্মেলন শেষে আটাব সদস্যদের সম্মানে ইন্টারকন্টিনেন্টালের সঙ্গে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর একটি সমঝোতা স্বাক্ষর  (এমওইউ) হয়। এ এমওইউর ফলে আটাব সদস্যরা ইন্টারকন্টিনেন্টালের সার্ভিসে বিশেষ সুবিধা পাবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102