শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

যে ৫টি কৌশলে স্মার্টফোন দ্রুত চার্জ করা যাবে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২২১ এই পর্যন্ত দেখেছেন

আইটি ডেস্ক: যুগের সঙ্গে মানুষের প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে। আর দৈনন্দিন জীবনের এসব প্রয়োজনীয়তা মেটাতে প্রায় সব ক্ষেত্রেই বেড়েছে স্মার্টফোনের ব্যবহার। প্রযুক্তিনির্ভর দুনিয়ায় স্মার্টফোন ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। তবে সারাক্ষণ স্মার্টফোন ব্যবহার করলেও এর চার্জ দিতে ভুলে যান বেশিরভাগ মানুষই।

এজন্য দুর্ভোগও পোহাতে হয় নিশ্চয়ই। জরুরি মিটিং কিংবা ক্লাস করছেন এমন সময় খেয়াল হলো ফোনের চার্জ ১০ শতাংশের নিচে। হাতের কাছে চার্জারও নেই। কিংবা বাসা থেকে বের হওয়ার সময় খেয়াল করলেন ফোনে পর্যাপ্ত চার্জ নেই। এক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।

চলুন জেনে নেয়া যাক কিভাবে দ্রুত স্মার্টফোন চার্জ করা যাবে

১। ফোনটি সুইচ অফ করে চার্জ দেয়া

ফোন অন করে চার্জ করলে তুলনামূলক অনেকটাই বেশি সময় লাগে। কিন্তু ফোন অফ করে চার্জ করলে তুলনামূলক অনেক কম সময় লাগে। সেকারণে ফোন চার্জ করার সময় অবশ্যই ফোন সুইচ অফ করে চার্জ করুন।

২। ফ্লাইট মোড অন করে চার্জ দেয়া

যারা ফোন অফ করে ফোন চার্জ করতে ইচ্ছুক নন। তারা অবশ্যই ফোনে ফ্লাইট মোড অন করে চার্জ দিন। ফ্লাইট মোড অন থাকলে নেটওয়ার্কের সঙ্গে ফোন সংযোগ বন্ধ হয়ে যায়। ফলে অতি দ্রুত ফোন চার্জ করা সম্ভব। না হলে আপনার ফোনে কল , মেসেজ আসতেই থাকবে যা দ্রুত চার্জ হওয়ায় ব্যাঘাত ঘটায়।

৩। ইন্টারনেট সংযোগ বন্ধ করে চার্জ দেয়া

অনেকের গুরুত্বপূর্ণ কাজের জন্য ফোন বন্ধ করে রাখা সম্ভব নয়। এমনকি ফোনে ফ্লাইট মোড অন রাখতেও সমস্যা। কারণ সেক্ষেত্রে কলিং এবং নেট সংযোগ সম্পূর্ণ বন্ধ হলে সমস্যা তৈরি হতে পারে। সেক্ষেত্রে অন্তত নেট সংযোগ বন্ধ রাখতে পারেন। এর ফলে অতি দ্রুত ফোন চার্জ করা সম্ভব।

৪। ফোন ব্যবহার বন্ধ করে চার্জ দেয়া

অনেকে ফোন চার্জ করার সময় বিভিন্ন রকম কাজ করেন। যেমন গেমিং, নেট সার্ফিং, ফোনে কথা বলা, মেসেজ করা। অথবা অফিসের বিভিন্ন কাজও করেন। এতে ফোন চার্জ হতে অনেক সময় নেয়। তাই দ্রুত ফোন চার্জ করতে এই কাজগুলো বন্ধ রাখুন।

৫। ব্রাইটনেস কমিয়ে চার্জ দেয়া

ফোন চার্জে দেওয়ার আগে অবশ্যই ব্রাইটনেস কমিয়ে দিন। এতে খুব দ্রুত ফোন চার্জ হবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102