রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

গরুর মাংস দ্রুত সেদ্ধ করার উপায়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডিটিভি ডেস্ক: চলে এসেছে কোরবানির ঈদ। ঈদে মেহমানের আপ্যায়নে হরেক রকম গরুর মাংসের আইটেম সচরাচর খাবারের তালিকায় থেকে থাকে। অনেক সময় গরুর মাংস সেদ্ধ হতে বেশি সময় লেগে যায়।

তবে কিছু পদ্ধতি অবলম্বন করেই আপনি খুবই দ্রুত গরুর মাংস সেদ্ধ করে নিতে পারেন। এতে করে সময় বাঁচবে এবং আপনি ঈদের দিন কম সময়ে হরেক রকম গরুর মাংসের আইটেম খাবারের তালিকায় রাখতে পারবেন।

আসুন জেনে নেই এর উপায় গুলো কি কি-

১। মাংস রান্নার সময় সামান্য সাদা সিরকা মিশিয়ে দিতে পারেন। এতে করে খুবই দ্রুত মাংস সেদ্ধ হয়ে যায়।

২। রান্নার আগে সিরকা দিয়ে মাংস ১৫ মিনিট মেরিনেট করে রেখে ধুয়ে রান্না । এতে করেও গরুর মাংস দ্রুত সেদ্ধ হবে।

৩। গরুর মাংস রান্নার সময় চিনি দিলে মাংস দ্রুত সেদ্ধ হয়। তাই রান্না বসানোর ১০ মিনিট পর সামান্য চিনি ব্যবহার করতে পারেন। এতে করে দ্রুত মাংস সিদ্ধ হবে। এছাড়াও রান্নায় ঝাল অথবা মশলা বেশি হয়ে গেলে চিনি তা কমাতে সাহায্য করে।

৪। মাংস সব সময় ঢেকে রান্না করুন। এতে করে খুব তাড়াতাড়ি মাংস রান্না হয়।

৫। মাংস দ্রুত সেদ্ধ করার ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী হলো কাঁচা পেঁপে। মাংস রান্না করার সময় কয়েক টুকরো কাঁচা পেঁপে দিয়ে দিতে পারেন।

৬। মাংস রান্নার পূর্বে টক দই অথবা কাঁচা পেঁপের বাটা দিয়ে মেরিনেট করে রাখলে রান্নার সময় গরুর মাংস খুব সহজেই সেদ্ধ হয়ে যায়।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102