শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

হ্যাকারের কবলে যুক্তরাজ্যের সামরিক বাহিনীর ইউটিউব-টুইটার অ্যাকাউন্ট

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২৮১ এই পর্যন্ত দেখেছেন

আইটি ডেস্ক: পুনরুদ্ধার করা হয়েছে যুক্তরাজ্যের সামরিক বাহিনীর হ্যাক হওয়া টুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট। তবে আগেই অ্যাকাউন্টের নাম পরিবর্তন এবং টুইটারে বেশ কয়েকটি রিটুইট করা হয়েছে।

সোমবার বিবিসি’র এক প্রতিবেদনে জানা যায়, ব্রিটিশ সামরিক বাহিনীর ইউটিউব অ্যাকাউন্ট হ্যাকের পর ইলন মাস্কের ছবি ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সির একটি ভিডিও ইউটিউব চ্যানেলে হাজির হয়।

অন্যদিকে আরেক সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটার হ্যাক হওয়ার পর সেখানে এনএফটি-এর সাথে সম্পর্কিত বেশ কয়েকটি পোস্ট রিটুইট করতে দেখা গেছে। এনএফটি মূলত বিনিয়োগের জন্য এক ধরনের ইলেকট্রনিক আর্টওয়ার্ক।

এদিকে টুইটার এবং ইউটিউব অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সেনাবাহিনী। তারা জানিয়েছে, তথ্য সুরক্ষাকে ‘অত্যন্ত গুরুত্ব সহকারে’ নেয়া হয়েছে এবং সমস্যাটির সমাধান করা হচ্ছে। এছাড়া হ্যাক হওয়া দু’টি অ্যাকাউন্টই পুনরুদ্ধার করা হয়েছে বলেও দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102