বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

কৃষ্ণসাগরে যুদ্ধজাহাজ পাঠানো নিয়ে যুক্তরাজ্যকে হুশিয়ার করল রাশিয়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২০৪ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন সংকটের অজুহাতে কৃষ্ণসাগরে যুদ্ধজাহাজ পাঠানোর ব্যাপারে যুক্তরাজ্যকে হুশিয়ারি দিয়েছে রাশিয়া।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, কোনো অজুহাতেই কৃষ্ণসাগরে নতুন কোনো যুদ্ধজাহাজের অনুপ্রবেশ ঘটানো যাবে না। খবর স্পুৎনিকের।

ল্যাভরভ রোববার লন্ডনকে সতর্ক করে দিয়ে বলেন, বিশ্ববাজারে খাদ্যপণ্যের ঘাটতি এবং ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি বন্ধ থাকার অজুহাতে ব্রিটেন কৃষ্ণসাগরে নিজের যুদ্ধজাহাজ প্রবেশ করাতে চায়।

তিনি বলেন, ব্রিটিশ সরকার এ কাজ থেকে বিরত থাকলে ভালো হবে। গত বছর জুন মাসে কৃষ্ণসাগরে একটি ব্রিটিশ যুদ্ধজাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুড়েছিল রাশিয়া।  

সেই সময় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল, ‘এইচএমএস ডিফেন্ডার’ নামের ব্রিটিশ জাহাজটি ক্রিমিয়ার কাছকাছি রুশ পানিসীমায় প্রবেশ করেছিল। এ সময় টহলরত রুশ জাহাজ থেকে সতর্কতামূলক গুলি চালানো হয়। এতে পিছু হটে যায় ব্রিটিশ জাহাজটি।  

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102