বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

পদ্মা সেতু দিয়ে বাড়ি গেলেন প্রধানমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২৪৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: পদ্মা সেতু দিয়ে সড়ক পথে পরিবারের সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১১টার দিকে সেখান পৌঁছান তিনি।

এ সময় তার সঙ্গে তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সোমবার (৪ জুলাই) সকাল সাতটা ৪০ মিনিটে গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুরু করেন। এরপর সকাল আটটা ৪৮ মিনিটে মাওয়া টোল প্লাজায় পদ্মা সেতুর টোল দিয়ে সেতুতে ওঠেন।

সেতুর মধ্যভাগে গিয়ে জয় ও পুতুলের সঙ্গে কিছুক্ষণ অবস্থান করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রমত্তা পদ্মার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন তিনি। সকাল সোয়া নয়টার দিকে তিনি জাজিরা প্রান্তে যান এবং সেখানে ফলকের সামনে কিছু সময় দাঁড়ান।

এরপর বিশ্রাম নেন জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়া-২ এ। উদ্বোধনের পর পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর এটিই প্রথম ব্যক্তিগত সফর।

টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর নিয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ তিনি মোনাজাতে অংশ নেন।

পদ্মা সেতু পার হয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

সফর শেষে বিকেলে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102