শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে আসামির গুলিতে ৩ পুলিশ নিহত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২৬৭ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্রঃ যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। পারিবারিক নির্যাতনের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ তাকে ধরতে গিয়ে এ হামলার শিকার হন তারা।

ওই ঘটনায় ৪৯ বছর বয়সী সন্দেহভাজন ল্যান্স স্টোরজকে পুলিশ পরে তাদের হেফাজতে নেয় বলে জানিয়েছে বিবিসি।

ফ্লয়েড কাউন্টি শেরিফ জন হান্ট বলেছেন, পুলিশ কর্মকর্তারা যখন লোকটির বাড়িতে পৌঁছেছিলেন তখন তারা ‘শুদ্ধ নরকের’ মুখোমুখি হন।

মাত্র ১৬৬ জনসংখ্যার পূর্ব কেন্টাকির পাহাড়ি ছোট শহর অ্যালেনের ঘটনাস্থল থেকে আরও চারজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবারের ওই হামলার ঘটনায় নিহত পুলিশ সদস্যরা হলেন, ক্যাপ্টেন রাল্ফ ফ্রেসার, ডেপুটি উইলিয়াম পেট্রি এবং ডগ স্কোয়াডের জ্যাকব চ্যাফিন্স।

হামলায় কে৯ ড্রাগো নামে কুকুরটিও মারা গেছে।

ইউকেবিডিটিভি/ যুক্তরাষ্ট্র / এইচআইকে

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102