বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

ফের ভার্চ্যুয়াল পদ্ধতিতে মন্ত্রিসভা বৈঠক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২১৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: করোনা সংক্রমণ  বেড়ে যাওয়ায় ফের ভার্চ্যুয়াল পদ্ধতিতে মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। দীর্ঘদিন ভার্চ্যুয়াল পদ্ধতিতে বৈঠকের পর করোনা সংক্রমণ হ্রাস পাওয়ায় চলতি বছরের ২৮শে মার্চ থেকে সশরীরে বৈঠক শুরু করেছিল মন্ত্রিসভা।

সংক্রমণের ফের ঊর্ধ্বগতি দেখা দেয়ায় তিন মাস পর আজ রোববার থেকে আবারো ভার্চ্যুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মন্ত্রিসভা বৈঠক।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি সংশ্লিষ্টদের পাঠানো এক চিঠিতে জানানো হয়, ‘আগামী    
৩রা জুলাই রোববার সকাল ১০টায় মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হবে।

চিঠিতে আরো বলা হয়, ‘এ সভায় অংশগ্রহণকালে প্রধানমন্ত্রী গণভবনে এবং মন্ত্রিসভার সদস্য ও সচিবরা বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের ১ নম্বর ভবনের চতুর্থ তলায় অবস্থিত মন্ত্রিপরিষদ কক্ষে (কক্ষ নম্বর-৩০৪) অবস্থান করবেন। নিয়ম অনুযায়ী, বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফ করবেন’।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102