বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

বন্যার্তদের মধ্যে দুবাগী (রহ.) ট্রাস্টের খাদ্য বিতরণ 

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২৪০ এই পর্যন্ত দেখেছেন

সংবাদদাতাঃ টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের বিয়ানীবাজারে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে উপজেলার ৮০ শতাংশ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। কারও কারও বাড়িঘর ডুবে যাওয়ায় আশ্রয় কেন্দ্রগুলোতে হয়েছে শেষ ঠাই। বানভাসি এসব অসহায় মানুষের মাঝে আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী ছাহেব (রহ.) ট্রাষ্টের উদ্যোগে  দুবাগ উনিয়নের পাঁচটি বন্যা-আশ্রয়কেন্দ্রে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। 

গত রোববার বন্যা-আশ্রয়কেন্দ্র: ১)দক্ষিণ দুবাগ  সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২)উত্তর  দুবাগ  সরকারী প্রাথমিক বিদ্যালয়,  ৩)দুবাগ আইডিয়াল একাডেমি, ৪)খলিল চৌধুরী গার্লস একাডেমি ও  ৫)মেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং  এ পাঁচ আশ্রয়কেন্দ্র ছাড়াও ঘরে ঘরে  গ্রামের পানিবন্ধি এক হাজার অসহায় বন্যার্তদের মধ্যে এ  খাদ্য  ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

জনাব আব্দুল জলিল চৌধুরীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে খাদ্য বিতরণ কার্যক্রমে  উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

বিতরণী অনুষ্ঠানে দুবাগির কৃতি সন্তান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ পীরে কামিল হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী ছাহেব কিবলাহ (রহ.)কে গভীর শ্রদ্ধা ও ভালবাসার সাথে স্মরণ করে বিশিষ্টজনেরা বলেন, দুবাগী ছাহেব (রহ.) একজন মুখলিস আল্লাওয়ালা হক্কানী আলেমেদ্বীন  ছিলেন।  দীর্ঘ ৪২ বৎসর বিলাতে  ইসলাম প্রচার ও প্রসারের কাজে আমৃত্যু  নিরলসভাবে ব্যস্ত  ছিলেন। অনেক মসজিদ মাদ্রাসা তাঁর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। তিনি সমাজের অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে অত্যন্ত আন্তরিক ছিলেন।  বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়সহ যে কোন দুর্যোগ সময়েও তিনি মানুষের পার্শে দাঁড়িয়েছেন। তিনি সব সময় বলতেন মানুষের সেবার মধ্য দিয়ে আল্লাহ পাকের সান্যিধ্য লাভ করা যায়।

এসময় তারা মহান আল্লাহর দরবারে এ মহান বুযুর্গের দরজা বুলন্দি ও জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম কামনায় দোয়া করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102