বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

ইউক্রেনে রুশ মিসাইল হামলায় নিহত ১৯

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১৮৮ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ থামানোর জন্য বিশ্বের নানা মহল থেকে নানা চেষ্টা করা হয়েছে। কিন্তু রাশিয়া ইউক্রেন-হামলা নিয়ে নিজেদের সিদ্ধান্তে অনড়। শুক্রবার ইউক্রেন পোর্ট সিটি ওডেসায় রাশিয়া মিসাইল হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছেন ১৯ জন।

এই আক্রমণের ঘটনাটি হয়েছে কৃষ্ণসমুদ্র থেকে রাশিয়ার কৌশলী পশ্চাদপসরণের ঠিক একদিন পরেই।

এ সংক্রান্ত একটি ভিডিও দেখা গেছে। যে ভিডিওতে ওডেসার ৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ওই অঞ্চলের বাড়িগুলির উপর এই মিসাইল হানার জ্বলন্ত ছবি ধরা পড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট অফিস থেকে জানানো হয়েছে, রাশিয়ার ছোড়া তিনটি এক্স-২২ মিসাইল ধ্বংস করে দিয়েছে ওই অঞ্চলের বাড়ি ও ক্যাম্প।

এক উগ্রবাদী দেশ আমাদের লোকদের মারছে। যুদ্ধক্ষেত্রে হেরে গিয়ে ওরা আমাদের নিরীহ সাধারণ দেশবাসীদের উপর হামলা চালাচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট অফিসের চিফ অ্যান্ড্রি ইয়েরমাক এই মন্তব্য করেছেন। সূত্র: জি নিউজ

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102