বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

মাঙ্কিপক্স: ইউরোপে জরুরি পদক্ষেপের আহ্বান: ডব্লিউএইচও

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপে মাঙ্কিপক্স বিস্তার রোধে ‘জরুরি’ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার (১ জুলাই) সংস্থাটির ইউরোপ বিষয়ক বিভাগীয় পরিচালক হ্যান্স হেনরি ক্লাগ এই আহ্বান জানান।

এদিকে সংস্থাটি জানায়, গত দুই সপ্তাহে ইউরোপে এ পক্সে আক্রান্তের সংখ্যা তিনগুণ বেড়ে গেছে। খবর বাসসের।

হ্যান্স হেনরি ক্লাগ বলেন, ভৌগলিকভাবে কোন একটি এলাকায় মাঙ্কিপক্স বেড়ে যাওয়া রোধে জোরদার পদক্ষেপ গ্রহণে বিভিন্ন দেশের সরকার ও সুশীল সমাজের প্রতি আজ আমার আন্তরিক আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, এ রোগের চলমান বিস্তার এড়ানোর দৌঁড়ে আমাদের জয়ী হতে হলে এ ব্যাপারে জরুরি এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা বাধ্যতামূলক।

গত মে মাসের শুরুর দিকে পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোর বাইরে প্রথম মাঙ্কিপক্সে রোগী শনাক্ত হয়। পশ্চিম ও মধ্য আফ্রিকা থেকে এটি প্রথম শনাক্ত হয়।

ক্লাগ জানান, গবেষণাগারে নিশ্চিত করা বিশ্বব্যাপী আক্রান্তের ৯০ শতাংশ রোগী ইউরোপের বাসিন্দা। ডব্লিউএইচও’র তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বের ৩১টি দেশে এ রোগের বিস্তার লক্ষ্য করা গেছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102