বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

আরাফাতের খুতবার লাইভ বাংলাসহ ১৪ ভাষায় অনুবাদ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২১৯ এই পর্যন্ত দেখেছেন

ইসলাম ডেস্ক: পবিত্র হজ উপলক্ষ্যে দেওয়া আরাফাত দিবসের খুতবাটি এবার বাংলাসহ মোট ১৪টি ভাষায় লাইভ অনুবাদ প্রচার করা হবে বলে জানিয়েছে সৌদি আরব সরকার।

শ্রোতাদের কাছে সংযম ও সহনশীলতার বার্তা সহজে পৌঁছে দিতে এমন উদ্যোগ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আরব নিউজ এই খবর জানিয়েছে।

অনুবাদের তালিকায় থাকা ভাষাগুলো হলো-ইংরেজি, বাংলা, ফরাসি, মালয়, উর্দু, ফার্সি, রুশ, চীনা, তুর্কি, হাউসা, স্প্যানিশ, ভারতীয়, সোয়াহিলি এবং তামিল।

দুই পবিত্র মসজিদ-বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি আবদুল রহমান আল-সুদাইস বলেছেন, সৌদি কর্তপক্ষ মসজিদে নববী এবং গ্র্যান্ড মসজিদের পরিষেবার উন্নয়নে সীমাহীন সহায়তা দিচ্ছে।

আল-সুদাইস বলেন, আরাফাতের খুতবাটির লাইভ অনুবাদ এবার পঞ্চম বছরে পদার্পণ করছে। আরবি ছাড়াও খুতবাটি এ বছর আরও ১৪টি ভাষায় অনুবাদ করে প্রচার করা হবে।

গতকাল বৃহস্পতিবার সৌদির আল-নিমরা মসজিদে লাইভ অনুবাদ সাইটের একটি মিডিয়া সফরের পর প্রেসিডেন্সির সদর দপ্তরে এ সংক্রান্ত একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102