সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

ব্রিটেন থেকে হজ করতে পায়ে হেঁটে মক্কায়(ভিডিও)

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২৩৫ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: হজ পালনের জন্য পায়ে হেঁটে ব্রিটেন থেকে সৌদি আরবের মক্কায় পৌঁছেছেন ইরাকি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আদম মোহাম্মদ। সৌদি গেজেট বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

গত বছরের আগস্টে মোহাম্মদ হজ পালনের উদ্দেশে যাত্রা শুরু করেন। মোহাম্মদের এই যাত্রাকে এখন বলা হচ্ছে ‘শান্তি যাত্রা’। 

তিনি ব্রিটেন থেকে সাড়ে ৬ হাজার কিলোমিটার পথ হেঁটে নেদারল্যান্ডস, জার্মানি, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, রোমানিয়াসহ নয়টি দেশ অতিক্রম করে সৌদি পৌঁছান। 

মক্কায় হজ পালন করতে আসা অন্যরা সফল যাত্রার জন্য মোহাম্মদকে উষ্ণ অভ্যর্থনা জানান। উষ্ণ অভ্যর্থনা পেয়ে আনন্দ এবং কৃতজ্ঞতার আবেগে অভিভূত হয় তিনি। ১০ মাস ২৬ দিনে নির্ধারিত গন্তব্যে পৌঁছান বলে জানিয়েছেন মোহাম্মদ।

মোহাম্মদ বলেন, আমার ভেতরের একটি শক্তিশালী কণ্ঠ আমাকে বাড়ি থেকে হেঁটে মক্কা যেতে বলছিল। আমি সেই আহ্বান উপেক্ষা করতে পারিনি। সেই কণ্ঠটি আমার ভেতরে আগ্নেয়গিরির মতো জ্বলছিল। 

মক্কায় মোহাম্মদের আগমনের পর, হজযাত্রীরা বলেন, তিনি আল্লাহর ঘরে যাওয়ার জন্য কঠোর আবহাওয়াসহ সব ধরনের প্রতিকূলতা মোকাবেলা করেছেন। 

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102