শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

উইন্ডিজে ওয়ানডে সিরিজ খেলবেন না সাকিব

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২১৯ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: উইন্ডিজ সফর শুরুর আগেই আলোচনা ছিল সাকিব আল হাসানকে ঘিরে। ক্যারিবীয় সফরে টেস্ট ও টি-টোয়েন্টি খেললেও ওয়ানডে সিরিজ খেলবেন না এ বাঁহাতি অলরাউন্ডার। সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ নয়, এ জন্য সে সময় ছুটি নিতে চান সাকিব। তবে তিন ফরম্যাটের স্কোয়াডেই থাকে তার নাম। সফরে যাওয়ার আগে সাকিব নিজেই জানান, সব ফরম্যাট খেলবেন তিনি। তবে এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা। ওয়ানডেতে ছুটি চেয়ে আবেদন করেছেন সাকিব। সাকিবের ছুটি চাওয়ার বিষয়টি স্বীকার করলেও এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে আজ বুধবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে ইতিবাচক ভাবনার কথা জানালেন, বিসিসি সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, সাকিব যাওয়ার আগে বলেছিল টেস্ট খেলবে না, ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে। আমার সাথে বসার পর বলল খেলবে টেস্ট এবং ওকে তো অধিনায়কই করা হলো। শুনেছি জালাল ভাইকে (জালাল ইউনুস, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান) বলেছে, ও ওয়ানডে সিরিজে নাও খেলতে পারে। আগেই বলেছে। যেহেতু এখনো বোর্ডের সাথে কথা বলেনি (আনুষ্ঠানিকভাবে), হয়ত আজ-কালকের মধ্যে জানলে বুঝতে পারব।

বোর্ড মনে করছে, সুপার লিগের অংশ নয় এমন সিরিজগুলোতে সাকিব আল হাসান, তামিম ইকবালদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা না খেলতে চাইলে বরং দেশের ক্রিকেটই লাভবান হবে। এতে সুযোগ পাবে নতুনরা। ঝালিয়ে নেওয়া যাবে তরুণদের।

পাপনের ব্যাখ্যা, এটাকে আনুষ্ঠানিক ধরতেও পারেন। ও নাকি মৌখিকভাবে জালাল ভাইকে বলেছে, এটা জালাল ভাই বলেছে আমাকে। যেগুলো র‍্যাঙ্কিংয়ের (আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে সুপার লিগ অর্থে) অংশ না, এসব সিরিজে সিনিয়র ক্রিকেটাররা ছুটি চাইলে ভালো। আমরাও তখন নতুন ছেলেদের সুযোগ দেওয়ার সুযোগ পাব।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102