বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

সিলেট ছাড়ল বিমানের প্রথম ফ্লাইট ৪১৯ হজযাত্রী নিয়ে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সিলেট থেকে ৪১৯ হজযাত্রী নিয়ে বিমানের প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

মঙ্গলবার (২৮ জুন) সকাল সোয়া ১০টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সরাসরি সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে উড়াল দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিন্যান্স ডিরেক্টর নওশাদ আহমেদ। তিনি জানান, সিলেট থেকে এবারের হজের প্রথম ফ্লাইটে যাত্রী ছিলেন ৪১৯ জন।

বাংলাদেশ থেকে এবারের হজের প্রথম ফ্লাইট সৌদি আরবে যায় গত ৫ জুন। সেদিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের একটি ফ্লাইটে যাত্রী ছিলেন ৪১০ জন।

তখন বিমানের পক্ষ থেকে বলা হয়েছিল, এবার সিলেট থেকে হজের দুটি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করা হবে। যে ফ্লাইট দুটিতে শুধুমাত্র হজযাত্রীই থাকবেন। দুটি ফ্লাইটই সিলেট থেকে সরাসরি যাবে জেদ্দায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিন্যান্স ডিরেক্টর নওশাদ আহমেদ জানিয়েছেন, আগামী ৩০ জুন সিলেট থেকে হজের দ্বিতীয় ফ্লাইটটি পরিচালনা করা হবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102