বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

নিখিলের আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে যুবলীগ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২২৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.মাইনুল হোসেন খান নিখিলের আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এ সময় নিখিলের অতিদ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এদিন ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডের ৭৫টি মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার বাদ আসর হাইকোর্ট মাজার মসজিদে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, মুহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, জহির উদ্দিন খসরু,
ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করীম রেজা, সহ-সভাপতি আহম্মদ উল্লাহ মধু, নাজমুল হোসেন টুটুল, আবু সাঈদ মোল্লা, সৈয়দ আহম্মেদ, মাহবুবুর রহমান পলাশ প্রমুখ।

এদিকে ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করীম রেজার নির্দেশে আলহাজ্ব মো.মাইনুল হোসেন খান নিখিলের আশু রোগ মুক্তি কামনায় প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে দোয়া-মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সোমবার বাদ আসরে ৬৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মাহমুদুল হাসান পলিনের উদ্যোগে ডেমরার রানী মহলে ছিন্নমূল অসহায় এবং করকারখানার শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় ৬৮নং ওয়ার্ড আওয়ামী লীগ-শ্রমিক লীগ,ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102