বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

চিকিৎসা শেষে প্রায় আট মাস পর দেশে ফিরলেন রওশন এরশাদ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: চিকিৎসা শেষে প্রায় ৮ মাস পর থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। সোমবার (২৭ জুন) বেলা সাড়ে ১২টার দিকে তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বন্দরে অবরতণ করে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম মসীহ এ তথ্য নিশ্চিত করে জানান, রওশন এরশাদ বিমানবন্দর থেকে সরাসরি গুলশানে হোটেল ওয়েস্টিনে চলে যাবেন। ঢাকায় অবস্থানকালে রওশন এরশাদ সেখানেই থাকবেন। আগামী ৩০ জুন বাজেট অধিবেশনের সমাপনী দিনে উপস্থিত থাকবেন। পরে আগামী ৪ জুলাই চিকিৎসার জন্য আবারও থাইল্যান্ড চলে যাবেন।

রওশন এরশাদকে অভ্যর্থনা জানাতে জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত রয়েছেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102