শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

আগামী দশকের মাঝামাঝি পর্যন্ত ক্ষমতায় থাকার লক্ষ্য বরিস জনসনের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২৫৪ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: দায়িত্ব ছেড়ে দেয়া নয়, আগামী দশকের মাঝামাঝি পর্যন্ত ক্ষমতায় থাকার লক্ষ্যের কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশি সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

কোভিড লকডাউনের মধ্যে মদের পার্টি আয়োজন ও তার জেরে উপনির্বাচনে হার নিয়ে দলের ভেতরে-বাইরে ব্যাপক চাপে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই আকাঙ্ক্ষা পূরণ করতে পারলে তিনিই হবেন ২০০ বছরের মধ্যে একটানা সবচেয়ে বেশি সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে থাকা রাজনীতিক।

অথচ চলতি মাসের শুরুতেই দলের ভেতর নেতৃত্বের পরীক্ষায় বসতে হয়েছিল তাকে ৪১ শতাংশ রক্ষণশীল আইনপ্রণেতা তার বিরুদ্ধে অবস্থানও নিয়েছিলেন। পার্লামেন্টকে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করেছেন, এমন অভিযোগে তার বিরুদ্ধে তদন্তও চলছে।

সম্প্রতি হওয়া উপনির্বাচনে দুটি আসন হাতছাড়া হওয়ার পর দলের প্রভাবশালী অনেক সদস্যও তার বিরুদ্ধে মুখ খুলেছেন, তবুও দায়িত্ব ছাড়তে নারাজ ব্রিটিশ এই প্রধানমন্ত্রী।

জনসন বলেন, তিনি অঞ্চলভিত্তিক অর্থনৈতিক বৈষম্য কমাতে ও যুক্তরাজ্যের আইন ও অভিবাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রী থাকতে চান। এই মুহুর্তে আমি তৃতীয় মেয়াদের কথা এবং তখন কী হতে পারে, তা নিয়ে ভাবছি। সেসময় আমি নিশ্চয়ই এখনকার ভাবনাগুলো পর্যালোচনা করে দেখবো।

২০১৯ সালের নির্বাচনে জনসনের প্রতি ব্রিটিশ ভোটারদের যে বিপুল সমর্থন দেখা গিয়েছিল, লকডাউনের মধ্যে ডাউনিং স্ট্রিটে মদের পার্টি আয়োজন নিয়ে কেলেঙ্কারি তাতে ফাটল ধরিয়েছে।

কনজারভেটিভ পার্টির নিয়ম অনুযায়ী, দলের ভেতর হওয়া আস্থা ভোটে জিতে যাওয়ায় আগামী এক বছর জনসনের বিরুদ্ধে দলীয় কোনো আইনপ্রণেতাই আর আনুষ্ঠানিক কোনো অনাস্থা প্রস্তাব আনতে পারবেন না। কিন্তু কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও দলের একাধিক জ্যেষ্ঠ মন্ত্রীর পদত্যাগ তার অবস্থানকে টলিয়ে দিতে পারে।

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102