শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

ইউনিটি অব মৌলভীবাজার এর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা এম,এ মান্নানকে সংর্বধনা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ২৬৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ইউনিটি অব মৌলভীবাজার এর সম্মানিত উপদেষ্টা ৭১ এর বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সমাজসেবক এম,এ মান্নান এর সাথে এক মতবিনিময় ও সংর্বধনা এবং ইউনিটি অব মৌলভীবাজারের সদস্য সংগ্রহ কার্যক্রম এর উদ্ভোধনী অনুষ্ঠান অতি সম্প্রতি মৌলভীবাজার জেলা সদরের স্হানীয় ওয়েস্টান হোটেল এন্ড রেস্টুরেন্ট এর হল রুমে আনন্দঘন পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।

সংগঠনের বাংলাদেশ টিমের প্রধান সমন্নয়ক এম খালেদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচীব মাহবুব ইজদানী ইমরান এর উপস্হাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউনিটি অব মৌলভীবাজার এর সম্মানিত উপদেষ্টা ৭১ এর বীর মুক্তিযোদ্ধা ইফতেখার উদ্দিন আহমেদ।

এ দিকে অনুষ্ঠান চলাকালে ব্রিটেন থেকে ইউনিটি অব মৌলভীবাজার এর আহব্বায়ক বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর টেলিকনফারেন্সে তার বক্তব্যে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনের আগামী দিনের পথচলায় দেশে বিদেশে বসবাসকারী মৌলভীবাজার জেলাবাসীর সবার সহযোগিতা কামনা করেছেন।

উক্ত মহতি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক তোফায়েল খান তপু, মোহাম্মদ মতিন বকস, মুহিবুর রহমান মুহিব, রাসেল আহমদ, ফয়সল আহমেদ, তজমুল হোসেন, জাহাঙ্গীর হোসেন, এম শামীম আহমদ, মোহাম্মদ নানু মিয়া, সুমেল আহমেদ, মোহাম্মদ ফয়সল মনসুর, ইহাম মুজাহিদ, আব্দুল হালিম, মোহাম্মদ কামাল মনসুর ও আব্দুল মুহিত সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এখানে উল্লেখ্য যে প্রবাসে কমিউনিটির উন্নয়নে এবং বাংলাদেশে মানবতার সেবা ও সমাজ উন্নয়নে নিষ্টা ও নিরলসভাবে কাজ করার প্রত্যয়ে গঠিত ইউনিটি অব মৌলভীবাজার প্রতিষ্ঠার শুরুতেই মৌলভীবাজাার সরকারি হাসপাতালে পরিস্কার- পরিছন্ন অভিযান, মৌলভীবাজার শহরকে সুন্দরতম করার লক্ষ্যে ডাস্টবিন বক্স এবং ফুলের বাস্কেট প্রদান এবং অসহায় হতদরিদ্র মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণের ,মাধ্যমে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।

মৌলভীবাজার জেলাবাসীর উন্নয়নে ও মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় সহ জেলার বিভিন্ন দাবি দাওয়া বাস্তবায়নে ক্যাম্পেইন গ্রুপ হিসাবে কাজ করতে বদ্ধপরিকর হিসাবে প্রতিষ্ঠার পর অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আজ ও আতমানবতার সেবা ও সমাজ উন্নয়নে কাজ করছে আপনগতিতে, করোনার সংকটে বিভিন্ন প্রজেক্ট এর মাধ্যমে বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানো সহ প্রতি বছরের মতো এবছর ও পবিত্র রামাদ্বানুল মোবারক উপলক্ষে ইউনিটি অব মৌলভীবাজার এর পক্ষ থেকে ২৪০ টি নিডি পরিবারবর্গ এর মাঝে তিন লক্ষ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এই সব প্রজেক্ট বাস্তবায়নে দেশে বিদেশের যারা অনুদান প্রদান করেছেন এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে সভার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102