বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২২৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ প্রমত্তা পদ্মা নদীর উপর নির্মিত দেশের সর্ববৃহৎ পদ্মা সেতু উদ্বোধনের ঐতিহাসিক মুহূর্তটির স্মরণে একটি স্মারক ডাকটিকিট, একটি স্মারকপত্র ও উদ্বোধনী খাম অবমুক্ত করেছেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জন সংযোগ কর্মকর্তা এম শেফায়েত হোসেন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ টাকা মূল্যমানের একটি ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫০ টাকা মূল্যমানের চারটি স্মারকপত্র এবং ৫ টাকার একটি ডাটা কার্ড অবমুক্ত করেছেন।

প্রধানমন্ত্রী স্ব-অর্থায়নে দেশের বৃহত্তম মেগা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ডাকটিকিট, উদ্বোধনী খাম, স্যুভেনির শীট এবং ডাটা কার্ড অবমুক্ত করেন। তিনি এসময় একটি বিশেষ সিলমোহর ব্যবহার করেন।
এসময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জোব্বার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. ফয়জুল আজিম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেফায়েত বলেন, ডাকটিকিট, উদ্বোধনী খাম, স্মারকপত্র ও ডাটা কার্ড ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো এবং পরবর্তীতে সারা দেশের অন্যান্য জিপিওসহ প্রধান পোস্ট অফিসে পাওয়া যাবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102