বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

সবাইকে শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক পরার নির্দেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৩০৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে সবাইকে মাস্ক পরার নির্দেশনা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে দেওয়া ওই অফিস আদেশে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।

মহামারির মধ্যে ঘরের বাইরে মাস্ক পরে থাকার সরকারি নির্দেশনা বলবৎ থাকলেও নতুন করে এ নির্দেশনা দেওয়া হয়। 

বাংলাদেশে ২০২০ সালে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছিল। ৫৪৩ দিন বন্ধ থাকার পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষার্থীদের ক্লাসে ফেরানো হয় স্বাস্থ্যবিধি মেনে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102